ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের ফুটবল লিগগুলোতে শনিবারের খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও এসি মিলান। টানা দ্বিতীয় ম্যাচ ড্র করে শিরোপা দৌড়ে আবারও পিছিয়ে পড়েছে আর্সেনাল। আর হার জুটেছে বায়ার্ন মিউনিখ ও শালকে ০৪ এর কপালে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি ১-০ গোলে হারায় উইগান অ্যাথলেটিককে। আর গানাররা গোলশূণ্য ড্র করে সান্ডারল্যান্ডের সঙ্গে।
স্প্যানিশ লা লিগায় 'মেসির বার্সা' ১-০ হারায় জারাগোজাকে। তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়া ২-১ গোলের জয় পেয়েছে মালোর্কার বিপক্ষে।
প্রায় আড়াই বছর পর গোল পেলেন গ্রানেরা গাত্তুসো। আর তার গোলেই ইতালির সেরি আতে জুভেন্টাস সেতু পার হয়েছে এসি মিলান।
বুন্ডেসলিগায় টানা তৃতীয় হারের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ৩-১ হেরেছে হ্যানোভারের কাছে। ফলে চাকরি হারাতে পারেন কোচ লুইস ফন গাল। রাউল গঞ্জালেসের শালকে ০৪ ১-০ হেরেছে স্টুটগার্ডের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২১৯ ঘ.
bdnews24