২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আবাহনীর সহজ জয়

বাংলাদেশ লিগে রোববার ঢাকা আবাহনী সহজেই ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে রোববার ঢাকা আবাহনী সহজেই ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। এই খেলায় জিতে আবাহনী পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল। ৯ খেলায় দলটির পয়েন্ট ২০। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। খেলার ৫৭ মিনিটে আবাহনীর আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় আমিনুর গোলে তার দল এগিয়ে যায়। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন আরেক বিদেশি খেলোয়াড় ফ্রাঙ্ক। ৭২ মিনিটে ফেনী সকারের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অধিনায়ক প্রানোতোষ কুমার। ৮০ মিনিটে ফেনী সকারের পক্ষে একটি গোল শোধ করেন তৌহিদুল। অলিম্পিক প্রাক-বাছাই পর্বের খেলার জন্য বাংলাদেশ-অনূর্ধ্ব ২৩ দল কুয়েত যাওয়ায় ১৪ থেকে ২৬ ফেব্র"য়ারি পর্যন্ত বাংলাদেশ লিগ বন্ধ ছিল। রোববার আবার মাঠে গড়িয়েছে খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০২৭ ঘ.