২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার দৌড়ে ফিরেছে রিয়াল, ইন্টারের হার

স্পেনের লা লিগায় বুধবার এসপানিয়লকে ০-১ গোলে হারিয়ে আবারো শিরোপার লড়াইয়ে ফিরে এসেছে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় বুধবার এসপানিয়লকে ০-১ গোলে হারিয়ে আবারো শিরোপার লড়াইয়ে ফিরে এসেছে রিয়াল মাদ্রিদ। ইতালির 'সেরি আ'তে জুভেন্টাসের কাছে ০-১ গোলে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে ইন্টার মিলান। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের একমাত্র খেলায় বোল্টন ওয়ান্ডারার্স ২-০ গোলে জিতেছে এভারটনের বিপক্ষে। এসপানিয়লের মাঠে ৪০ হাজারেরও বেশি দর্শকের সামনে খেলার শুরতেই বিপদে পড়ে রিয়াল মাদ্রিদ। খেলার ২ মিনিটে এসপানিয়লের মাঝমাঠের খেলোয়াড় হোসে ক্যালেজনকে ধাক্কা মেরে বসেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। সঙ্গে সঙ্গে রেফারি লাল কার্ড দেখান তাকে। দশজনের দলে পরিণত হওয়ার পরও রিয়াল খেলেছে রিয়ালের মতোই। সব তারকাই চোখ ঝলসানো খেলা উপহার দেন। এতটুকু ছাড় পায়নি এসপানিয়ল। গোল সংখ্যা অবশ্য তা বলছে না। একটি মাত্র গোল করেছে রিয়াল। ২৪ মিনিটে গোলটি দেন রক্ষণভাগের খেলোয়াড় মার্সেলো। এই জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমেছে রিয়ালের। তারপরও ৫ পয়েন্ট পেছনে আছে হোসে মরিনহোর দল। ২৩ খেলায় দলটির পয়েন্ট ৫৭, বার্সার ৬২। এদিকে সেরি আ'তে জুভেন্টাসের কাছে হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। জুভেন্টাসের পক্ষে জয়সূচক গোলটি করেন অ্যালেক্সান্দ্রো মাত্রি। চলতি মৌসুমে ইন্টারের হয়ে ১৫ গোল করলেও সহজ কিছু সুযোগ নষ্ট করেন স্যামুয়েল ইতো। নইলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো গতবারের 'ট্রেবল জয়ী'রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১২০৬ ঘ.