ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাবাডির সেমিফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও টাঙ্গাইল জেলা। শুক্রবার পল্টন কাবাডি স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বিজিবি-সেনাবাহিনী এবং পুলিশ-টাঙ্গাইল।
বৃহস্পতিবার গ্র“প পর্বের শেষ দিনে পুলিশ ৫৭-১৫ পয়েন্টে পিরোজপুরকে, খুলনা ২৪-৬ পয়েন্টে যশোরকে, ময়মনসিংহ ৮০-৪৯ পয়েন্টে বগুড়াকে, টাঙ্গাইল ৩৩-১৯ পয়েন্টে মৌলভীবাজারকে, সেনাবাহিনী ৪১-১৭ পয়েন্টে নৌবাহিনীকে, বিজিবি ৪২-২০ পয়েন্টে বগুড়াকে এবং সেনাবাহিনী ৩৫-২০ পয়েন্টে খুলনাকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৪ঘ.
bdnews24