২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিকে রুখে দিল লিভারপুল

স্বচ্ছন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে হাল্কা একটু হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি। রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ড্র করেছে দলটি লিভারপুলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 05:14 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বচ্ছন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে হাল্কা একটু হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি। রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ড্র করেছে দলটি লিভারপুলের সঙ্গে। অ্যাস্টন ভিলা ও সোয়ানসি সিটির মধ্যে দিনের অন্য খেলাটি শেষ হয় অমীমাংসিতভাবে। গোল করতে পারেনি কোনো দল। খেলার ৩১ মিনিটে ম্যান সিটি অধিনায়ক ভিনসেন্ট কম্প্যানি ডেভিড সিলভার কর্নার মাথা দিয়ে জালে পাঠিয়ে এগিয়ে নেন দলকে। ঠিক দুই মিনিট পর আত্মঘাতী গোলে সমতা ফিরে আসে খেলায়। চার্লি অ্যাডামের শট জোলেয়ন লেসকটের বাড়ানো পায়ে লেগে ঢুকে যায় জালে। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যান সিটি। অথচ গোলের দেখা মিলছিল না। এ অবস্থায় গোলের আশায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় মারিও বালোতেল্লিকে ৬৫ মিনিটে। কিন্তু ১৮ মিনিট পর দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। প্রথম হলুদ কার্ড দেখেন তিনি মাঠে নামার ১২ মিনিট পর। বালোতেল্লি খেলতে নামেন সামির নাসরির জায়াগায়। ১৩ খেলায় ১১ জয় ও দুই ড্র নিয়ে ম্যান সিটি আছে পয়েন্ট তালিকার শীর্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড আছে পাঁচ পয়েন্ট পেছনে। আর লিভারপুল আছে ছয় নম্বরে। দলটির পয়েন্ট ২৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৮ ঘ.