ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মার্ডি ফিশকে হারাতে প্রায় অসুস্থ রাফায়েল নাদালকে লড়তে হয়েছে তিন ঘণ্টা। আর জো-উইলফ্রেড সো ঙ্গাকে হারাতে তিন সেট খেলতে হয়েছে রজার ফেদেরারকে।
লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের প্রথমদিন রোববার নাদাল ৬-২, ৩-৬ ও ৭-৬ (৩) গেমে হারান ফিশকে। সোঙ্গার বিপক্ষে ৬-২, ২-৬ ও ৬-৪ গেমে জেতেন বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। এর আগে মৌসুম শেষের এই প্রতিযোগিতার শিরোপা জেতেন ফেদেরার পাঁচবার।
লন্ডনের ০২ অ্যারেনায় সন্ধ্যার উত্তেজনাপূর্ণ খেলার প্রথম সেটে নিজের ছায়া হয়ে ছিলেন ফিশ। চোখে-মুখে স্পষ্ট হয়ে ওঠে øায়ুর চাপ। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান তিনি। আর তৃতীয় সেটে জমজমাট লড়াই হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য টাইব্রেকারে খেলা জিতে নেন নাদাল।
খেলা শেষে নাদাল বলেন, “পেটের পীড়ার কারণে তৃতীয় সেটের শুরু থেকেই আমার খুব খারাপ লাগছিল।” খেলায় জেতার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
ফেদেরার ও নাদাল এখন মুখোমুখি হবেন মঙ্গলবার। গত বছরের ফাইনালে ফেদেরার স্পেনের নাদালকে হারালেও ২০১১ সালে তিন খেলার সবগুলোতেই হেরেছেন তিনি। তারা দুজনে খেলেছেন মোট ২৫ বার।
আট খেলোয়াড়ের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলছেন ফিশ। লন্ডন পৌঁছেন তিনি হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট নিয়ে। পরে ২৯ বছর বয়সী আমেরিকান জানান, তিনি ভালো প্রস্তুতি নিতে পারেননি। তবে তার হারার কারণ এটা নয়।
সোমবার সন্ধ্যায় গ্র“প এ’র খেলায় অ্যান্ডি মারে খেলবেন ডেভিড ফেরারের সঙ্গে। আর শীর্ষ বাছাই নোভাক জকোভিচ লড়বেন টমাস বার্দিচের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪২ ঘ.
bdnews24