ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার জোনাস অলিভেইরার জোড়া গোলে এক প্রীতি ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে মিশরকে। গোল দুটো হয় ৩৯ ও ৫৯ মিনিটে ।
যুক্তরাষ্ট্রের সাবেক কোচ বব ব্র্যাডলি সেপ্টেম্বরে দায়িত্ব নেয়ার পর এটাই
মিশরের প্রথম হার।
এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ সোমালিয়ার দুর্ভিক্ষ পীড়িতদের দেয়া হবে।
কাতারের রাজধানীয় দোহার আল রাইয়ান স্টেডিয়ামে ৭৩ মিনিটের সময়ে মাঠে নেমে ইতিহাস গড়েন মিশরের মিডফিল্ডার আহমেদ হাসান। সৌদি আরবের সাবেক গোলরক্ষক মোহাম্মদ আল দিয়াইয়ার ১৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি।
মিশরের হয়ে চার বার আফ্রিকান নেশনস কাপ জয়ের অনন্য কৃতিত্বও আছে হাসানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৯ঘ.
bdnews24