২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফের বাংলাদেশ দলের জন্য স্পন্সর পাচ্ছে বাফুফে

দিল্লি¬ সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ জাতীয় দলের জন্য স্পন্সর পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই স্পন্সর থেকে প্রায় অর্ধকোটি টাকা পেতে পারে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি¬ সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ জাতীয় দলের জন্য স্পন্সর পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই স্পন্সর থেকে প্রায় অর্ধকোটি টাকা পেতে পারে তারা। বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় জানিয়েছেন, "চূড়ান্ত না হলেও দু'টি কোম্পানির সঙ্গে আমাদের আলোচনা চলছে। সাফে অংশ গ্রহণ ও প্রস্তুতি খাতে ব্যয়ের জন্যই মূলত এই স্পন্সর নেয়া হচ্ছে।" "স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ৫০ লাখ টাকা চেয়েছি। তারাও দিতে সম্মত হয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। আশা করছি দু'একদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে, " যোগ করেন বাদল। এই স্পন্সর পেলে জাতীয় দলের বিদেশে প্রস্তুতি ম্যাচ খেলাটাও নিশ্চিত হবে। এ সম্পর্কে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, "স্পন্সর পেলে আমরা মালয়শিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে যাবো। আর প্রতিপক্ষ থাকবে স্থানীয় লিগের প্রথম সারির দল।" কলকাতায়ও প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে তাদের প্রতিপক্ষ থাকবে আই লিগের দল চেরাগ ইউনাইটেড ও সেকেন্ড টায়ারের দল শাহজান সমিতি। ২৬ ও ২৮ নভেম্বর যথাক্রমে ম্যাচ দু'টি হবে। স্পন্সর পাওয়া সাপেক্ষেই মূলত এই প্রস্তুতি ম্যাচগুলো হতে পারে। ২-১১ ডিসেম্বর দিল্লি¬র জহরল¬াল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের 'বি' গ্র"পে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। ২ ডিসেম্বর উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে নেপাল এবং ৬ ডিসেম্বর তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। ৯ ডিসেম্বর দু'টি সেমি ফাইনাল এবং ১১ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০৭ ঘ.