২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস মাস্টার্সের ফাইনালে ফেদেরার

জীবনে প্রথমবারের মতো প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। শনিবার সেমিফাইনালে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারান টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জীবনে প্রথমবারের মতো প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। শনিবার সেমিফাইনালে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারান টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচকে। এর আগে আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে ৩-৬, ৫-৭ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন ফেদেরার। সেটি ছিলো রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরারের পেশাদার টেনিস জীবনের ৮০০তম জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৮ঘ.