২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস মাস্টার্সের শেষ আটে মারে

অ্যান্ডি রডিককে হারিয়ে প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। ম্যাচের ফলাফল ৬-২, ৬-২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যান্ডি রডিককে হারিয়ে প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। ম্যাচের ফলাফল ৬-২, ৬-২। ইউএস ওপেনের পর থেকে টানা ১৭ ম্যাচ জিতেছেন মারে। আর গত অগাস্ট থেকে সর্বশেষ ২৮ ম্যাচের ২৭টিতেই জয় পেয়েছেন বৃটেনের এই টেনিস তারকা। প্যারিস মাস্টার্স থেকে বিদায় নেয়ায় ২০০১ সালের পর প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের সেরা দশের বাইরে থেকে বছর শেষ করছেন রডিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩৭ঘ.