২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে পারছেন না কাকা

গ্যাবন ও মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল দলের হয়ে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ তারকা কাকা ও মার্সেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাবন ও মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল দলের হয়ে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ তারকা কাকা ও মার্সেলো। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, মাদ্রিদের হয়ে খেলার সময় দু'জনই মাংস পেশীতে চোট পান। খেলা দুটোর আগে তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। ব্রাজিল বৃহস্পতিবার গ্যাবনের মাটিতে খেলবে খেলবে দেশটির সঙ্গে। এরপর ১৪ নভেম্বর খেলবে মিসরের বিপক্ষে। ফেডারেশন আরো জানায়, গ্যাবনে যাওয়ার জন্য সময় মতো যথাযথ রোপ প্রতিষেধক না নেয়ায় বায়ার্ন মিউনিখের খেলোয়াড় লুই গুস্তাভোও দেশটির বিপক্ষে খেলতে পারছেন না। তবে মিসরের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪৮ ঘ.