২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের বিপক্ষে দলে থাকছেন না টেরি

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে আগামী সপ্তাহের প্রীতি খেলায় অধিনায়ক জন টেরিকে দলে না রাখার পরিকল্পনা করেছেন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে আগামী সপ্তাহের প্রীতি খেলায় অধিনায়ক জন টেরিকে দলে না রাখার পরিকল্পনা করেছেন ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো। তবে তিনি বলেছেন, বর্ণবাদী শব্দ ব্যবহার করে টেরির গালি দেয়া নিয়ে পুলিশের তদন্তের সময় তার পাশেই থাকবেন তিনি (ক্যাপেলো)। টেরিকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইংল্যান্ড কোচ বলেন, "আমি টেরির খেলা সম্পর্কে সবকিছু জানি। আর স্পেনের বিপক্ষে দলের অন্য খেলোয়াড়দের খেলা আমি যাচাই করে দেখতে চাই।" তবে চারদিন পর সুইডেনের বিপক্ষে খেলায় টেরিকে দলে রাখা হবে বলে তিনি জানান। সে কথা তিনি টেরিকে জানিয়েও দিয়েছেন। কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে খেলার সময় দলটির রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার অভিযোগে টেরির বিরুদ্ধে তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৪৩২ ঘ.