২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

ইয়ং টাইগার অনূর্ধ্ব - ১৮ (ঢাকা বিভাগ-নর্থ) ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে টাঙ্গাইল জেলাকে ৮২ রানে হারিয়ে শিরোপা জিতেছে ময়মনসিংহ জেলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়ং টাইগার অনূর্ধ্ব - ১৮ (ঢাকা বিভাগ-নর্থ) ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে টাঙ্গাইল জেলাকে ৮২ রানে হারিয়ে শিরোপা জিতেছে ময়মনসিংহ জেলা দল। বৃহস্পতিবার শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা দল ৪৫ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে টাঙ্গাইল জেলা ২৬ ওভার ৩ বলে ৯৩ রানে গুটিয়ে যায়। ম্যাচ সেরা হয়েছেন ময়মনসিংহের নাফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএ/২০১৯ ঘ.