২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার নতুন কোচ কেশি

নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে সাবেক অধিনায়ক স্টিফেন কেশির নাম ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে সাবেক অধিনায়ক স্টিফেন কেশির নাম ঘোষণা করা হয়েছে। তিনি স্যামসন সিয়াসিয়ার স্থলাভিষিক্ত হবেন। আফ্রিকার নেশন্স কাপের চুড়ান্ত পর্বে দলকে তুলতে না পারায় সিয়াসিয়াকে বরখাস্ত করে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। কয়েকদিনের আলোচনার পর এনএফএফ-এর সঙ্গে চুক্তিতে পৌঁছান কেশি। এর আগে টোগো ও মালির কোচ হিসেবে কাজ করেন তিনি। তবে চুক্তির শর্তা সম্পর্কে কিছুই জানা যায়নি। কেশির নেতৃত্বে সুপার ঈগলসরা শেষবারের মতো অ্যাফকন শিরোপা জেতে ১৯৯৪ সালে। এছাড়া শাইবু আমোদুর অধীনে নাইজেরিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন তিনি ২০০২ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৮ ঘ.