২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহাম-বাণিজ্য

ডেভিড বেকহামকে দলে নিতে চাইছে ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে উয়েফা প্রধান ও ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার মিশেল প্লাতিনির ধারণা, পিএসজির বেকহামকে কিনতে চাওয়ার আসল উদ্দেশ্য বাণিজ্যিক প্রসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভিড বেকহামকে দলে নিতে চাইছে ফ্রান্সের ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে উয়েফা প্রধান ও ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার মিশেল প্লাতিনির ধারণা, পিএসজির বেকহামকে কিনতে চাওয়ার আসল উদ্দেশ্য বাণিজ্যিক প্রসার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে বেকহামের চুক্তি সামনের মাসেই শেষ হয়ে যাচ্ছে। পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো কিছুদিন আগে বেকহামকে কেনার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে প্লাতিনির মতে, ৩৬ বছর বয়সী বেকহামের খেলায় আগের সেই ধার নেই। তারপরও বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্যই তাকে দলে টানার চেষ্টা করছে পিএসজি। যদিও বেকহামের প্রতি ক্ষোভ থেকে এ ধরনের মন্তব্য করেননি বলে জানান প্লাতিনি। তিনি বলেন, "আমি সত্যিই তাকে (বেকহামকে) পছন্দ করি। তবে মিডফিল্ডার হিসেবে সে আগের মতো ততোটা উজ্জ্বল নয়।" "বেকহাম সত্যি-সত্যি পিএসজিতে এলে তার প্রধান কারণ অবশ্যই ফুটবল হবে না," যোগ করেন তিনি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পার আর কুইন্স পার্ক রেঞ্জার্সও বেকহামকে দলে নিতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৩০ঘ.