২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্শাল আর্টে বাংলাদেশির বিশ্ব রেকর্ড

যুক্তরাজ্যের বার্মিংহামে মার্শাল আর্টের 'শিন-কিক' বিভাগে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্শাল আর্টে বাংলাদেশের একমাত্র গ্র্যান্ডমাস্টার ড. ম্যাক ইউরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যের বার্মিংহামে মার্শাল আর্টের 'শিন-কিক' বিভাগে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্শাল আর্টে বাংলাদেশের একমাত্র গ্র্যান্ডমাস্টার ড. ম্যাক ইউরি। গত ৭ মে চমৎকার এক 'শিন-কিকে' তিনটি বেসবল ব্যাটের একটি বান্ডিল ভেঙে ওই রেকর্ড গড়েন তিনি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে তিনিই প্রথম মার্শাল আর্টে কোনো বিশ্ব রেকর্ড গড়লেন। তাকে বিশ্বের সেরা 'শিন-কিকার' উপাধিতে ভূষিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০৫ঘ.