ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ওপেনের ফাইনালে উঠেছেন প্রতিযোগিতার দুই শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে।
শনিবারের সেমিফাইনালে দু'জনেই সরাসরি সেটে জয় লাভ করেন।
নাদাল ৭-৫, ৬-১ গেমে জয় পান মার্ডি ফিশের বিপক্ষে। দাভিদ ফেরারের বিপক্ষে অ্যান্ডি মারের জয় আসে ৬-২, ৬-৩ গেমে।
এদিকে, চায়না ওপেনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন আগনিয়েস্কা রাদওয়ানস্কা ও আন্দ্রে পেতকোভিচ।
সেমিফাইনালে ফ্ল্যাভিয়া পেনেত্তার বিপক্ষে ৬-২, ৬-৪ গেমে জয় পান রাদওয়ানস্কা।
আর মনিকা নেকুলেস্কুর বিপক্ষে ৬-২, ৬-০ গেমে জিতে ফাইনালে পৌঁছান পেতকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১৪৬ ঘ.
bdnews24