২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাই মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ সাংহাই মাস্টার্স থেকে সরে দাঁড়িয়েছেন। পিঠের চোট পুরোপুরি সারেনি বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরুষদের টেনিস র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ সাংহাই মাস্টার্স থেকে সরে দাঁড়িয়েছেন। পিঠের চোট পুরোপুরি সারেনি বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। সাংহাই মাস্টার্স শুরু হবে আগামী সপ্তাহে। চোটের কারণে খেলতে না পারায় এক বিবৃতিতে জোকোভিচ তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, "চোট থেকে সেরে না ওঠায় আমার প্রিয় প্রতিযোগিতায় খেলতে পারছি না।" "এ সপ্তাহে আমি আমার চোটের পরীক্ষা করিয়েছি এবং তার ফল তেমন ভালো আসেনি," যোগ করেন তিনি। এর আগে রজার ফেদেরারও সাংহাইয়ে খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন। ২৪ বছর বয়সী জোকোভিচ এ বছর দারুণ খেলছেন। ২০১১ সালে ৬৪টি খেলায় জয় পেয়েছেন তিনি। হেরেছেন মাত্র তিনটি খেলায়। অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনসহ দশটি প্রতিযোগিতার শিরোপাও জিতেছেন জোকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৭ ঘ.