ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের সেমিফাইনালে উঠেছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের এসকোবার মোইসেস, হংকংয়ের অ্যালান সাউ মিং, পাকিস্তানের আবদাল হায়দার ও ভারতের মোহাম্মদ ভালী।
বালিকা এককের শেষ চারে জায়গা করে নিয়েছেন মালয়েশিয়ার কাউর ডেলিজাভেনি, হংকংয়ের লাম চেন, হংকংয়ের সিজি ইউ উইং ও উইনোনা আইপি ওয়েই লাম।
বালক দ্বৈতের সেমিফাইনালে উঠেছেন হংকংয়ের চাও চুং হো-সাউ অ্যালান জুটি, বাংলাদেশের রুবেল হোসেন-মাহিন রেজা খান জুটি, পাকিস্তানের কলিম নাফি-হায়দার আবদাল জুটি।
আর বালিকা দ্বৈতের সেমিফাইনাল নিশ্চিত করেছেন কাউর ডেলিজাভেনি-তাসা ফারনানোদা জুটি, জুসি রেং-সিজি ইউ উইং জুটি, ইশিতা আফরোজ-আয়েশা সুলতানা জুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৪ঘ.
bdnews24