২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস

এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস শুরু হচ্ছে বুধবার থেকে। ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস শুরু হচ্ছে বুধবার থেকে। ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এশিয়ান টেনিস ফেডারেশন অনুমোদিত প্রতিযোগিতাটি তৃতীয়বারের মতো আয়োজন করছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। স্বাগতিক বাংলাদেশসহ হংকং, ভারত, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের মোট ৫৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নিচ্ছে বাংলাদেশ থেকে। ৭ জন বালক ও ১২ জন বালিকা কোর্টে নামবে বাংলাদেশের হয়ে । বালক বিভাগের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের মোইসেস এসকোবার এবং বালিকা বিভাগের শীর্ষ বাছাই মালয়েশিয়ার দেলিজাভার্ন কাউর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৫৩ঘ.