ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ীরা গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ-পুরস্কার পাবেন। দুই এককের চ্যাম্পিয়নই পাবেন ২২ লাখ মার্কিন ডলার করে।
অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা মঙ্গলবার পুরো প্রতিযোগিতায় দুই কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার অর্থ-পুরস্কার দেয়ার ঘোষণা দিয়ে টেনিস বিশ্বকে চমকে দেন।
জানুয়ারিতে অনুষ্ঠেয় প্রতিযোগিতাটি দিতে পারে আরেকটি চমক। দীর্ঘ দিন পর কোর্টে ফিরতে পারেন একসময় মেয়েদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস। স্বদেশী রজার ফেদেরারের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে অংশ নিতে পারেন তিনি।
১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪৪ঘ.
bdnews24