২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেমেনের বিপক্ষে জিতেছে হ্যানোভার

মোহাম্মেদ আব্দেল্লাউয়ের হ্যাট্রিকের ওপর ভর করে বুন্ডেসলিগায় রোববার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে হ্যানোভার। হামবুর্গ ২-১ গোলে হার মেনেছে শালকের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মেদ আব্দেল্লাউয়ের হ্যাট্রিকের ওপর ভর করে বুন্ডেসলিগায় রোববার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে হ্যানোভার। হামবুর্গ ২-১ গোলে হার মেনেছে শালকের কাছে। নিজেদের মাঠ এডব্লিউডি অ্যারেনায় খেলার দুই মিনিটেই পেনাল্টি পায় হ্যানোভার। সুযোগটি নষ্ট করেননি আব্দেল্লাউ। দলকে এগিয়ে নেন গোল করে। ব্যবধান বাড়ান তিনি ৩৯ মিনিটে। প্রথমার্ধের অতিরিক্ত (৪৫ ৩) সময়ে একটি গোল শোধ করেন ব্রেমেনের মার্কো আরনোতোভিচ। খেলার ৬০ মিনিটে আবারো ব্যবধান বাড়ান আব্দেল্লাউ। সেই সঙ্গে আদায় করে নেন তিনি তার হ্যাট্রিক। ব্রেমেনের ক্লদিও পিজারো গোল করে হারের ব্যবধান কমান ৮৪ মিনিটে। হামবুর্গের মাঠ ইমটেক অ্যারেনায় খেলার ১৩ মিনিটে ক্লাস জান হান্টেলিয়ার গোলে এগিয়ে যায় অতিথি শালকে। ৩৮ মিনিটে গোল শোধ করেন ম্লাদেন প্যাট্রিচ। শেষ পর্যন্ত শালকেকে জয় উপহার দেন ওই হান্টেলিয়ারই, খেলার ৭৩ মিনিটে। আট খেলায় ১৬ পয়েন্ট নিয়ে ব্রেমেন আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান খেলায় ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে শালকে। হ্যানোভারেরও পয়েন্ট ১৫। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দলটি আছে পঞ্চম স্থানে। তালিকার সবচেয়ে নিচে আছে হামবুর্গ। দলটির পয়েন্ট আট খেলায় ৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪২ ঘ.