২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাম্পার্ডের হ্যাটট্রিকে চেলসির বড় জয়

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হ্যাট্রিকের সুবাদে রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চেলসি ৫-১ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। সুবাদে সাত খেলায় ১৬ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে আন্দ্রে ভিয়াস বোয়াসের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হ্যাট্রিকের সুবাদে রোববার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চেলসি ৫-১ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। সুবাদে সাত খেলায় ১৬ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে আন্দ্রে ভিয়াস বোয়াসের দল। চেলসির হয়ে বাকি গোল দুটো করেন ড্যানিয়েল স্টুরিজ। বোল্টনের পক্ষে একমাত্র গোলটি ডেডরিক বোয়াটার। বোল্টনের রিবক স্টেডিয়ামের খেলার দ্বিতীয় মিনিটেই চেলসিকে এগিয়ে দেন স্টুরিজ। বোল্টন গোলরক্ষক অ্যাডাম বোগড্যান কিছু বুঝে ওঠার আগেই মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ল্যাম্পার্ড। ২৬ মিনিটে চেলসি ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্টুরিজের গোলে। এক মিনিট পর ব্যবধান ৪-০ করেন ল্যাম্পার্ড। তখনই চেলসির জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। স্টুরিজ বা ল্যাম্পার্ড হ্যাটট্রিক পাবেন কিনা তা নিয়েই শুধু কৌতূহল ছিলো চেলসি-ভক্তদের। বিরতির আগে আর গোল পায়নি অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল ফিরিয়ে দেয় বোল্টন। ৪৯ মিনিটে গোল করে ব্যবধান কমান বোয়াটা। তবে স্বাগতিকদের দুর্দশা তাতে কাটেনি। ৫৯ মিনিটে মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক করে সমর্থকদের আবার উল্লাসে ভাসিয়ে দেন ল্যাম্পার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০০ঘ.