ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'দিনের মবিল কাপ গলফ প্রতিযোগিতা শুক্রবার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। প্রতিযোগিতা শেষ হবে শনিবার।
গলফ ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ সেনা বাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবিদুর রেজা খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারওয়ার আহমদ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অবঃ) এস এম শওকত আলী, মবিল যমুনা লুব্রিক্যান্টসের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী ও সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১২ ঘ.
bdnews24