২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাম্পার্ডের খেলা অনিশ্চিত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে মন্টেনেগ্রোর বিপক্ষে মাঠে নাও নামতে পারেন ইংল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 03:37 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে মন্টেনেগ্রোর বিপক্ষে মাঠে নাও নামতে পারেন ইংল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। হারনিয়া অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে অনেক ধীরে উন্নতি হচ্ছে তার। এ কারণেই দর্শক হয়ে থাকতে হতে পারে তাকে। খেলাটি হওয়ার কথা ১২ অক্টোবর, ওয়েম্বলিতে। ল্যাম্পার্ডের ক্লাব চেলসির কোচ কার্লোস আনচেলোত্তি বলেন, "আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ধীরে উন্নতি হচ্ছে তার। ফলে প্রত্যাশার চেয়ে বেশি সময় বিশ্রামে থাকতে হতে পারে। সেক্ষেত্রে তাকে দু'সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে।" এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার মার্সেইর বিপক্ষে চেলসির পক্ষে খেলতে পারবেন না ল্যাম্পার্ড। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে রোববারের ম্যাচেও তাকে দেখা যাবে না মাঠে। ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম দু'টি ম্যাচই জিতেছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৩২ ঘ.