২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মেয়েদের বাঁচা-মরার লড়াই

এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বের ম্যাচ খেলতে বুধবার বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শক্তিশালী ইরানের মুখোমুখি হবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি মহিলা ফুটবল অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার বাছাই পর্বের ম্যাচ খেলতে বুধবার বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শক্তিশালী ইরানের মুখোমুখি হবে তারা। স্বাগতিক বাংলাদেশকে সোমবার প্রথম খেলাতেই ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জর্ডান। গ্র"প চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে এ খেলায় জিততেই হবে বাংলাদেশকে। কিন্তু চার মাস ধরে প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে ইরান মহিলা দল। থাইল্যান্ডে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। জিতেছে দু'টিতে, হেরেছে একটিতে। তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ঢাকায় এসেছে। শুরুটাও বেশ ভালো করেছে তারা। 'বি' গ্র"পের বাছাই পর্বের প্রথম খেলাতেই সোমবার ৪-২ গোলে হারিয়েছে ভারতকে। অন্যদিকে বাংলাদেশ মহিলা দল প্রতিযোগিতা শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। তার ওপর দল রেখে শ্রীলঙ্কায় সেমিনারে যোগ দিয়েছেন দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। সহকারী কোচ মাহমুদ আলম বাবুই এখন দল পরিচালনা করছেন। বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলছে ছয় বছর ধরে। অথচ জাতীয় দল ছাড়া বিকল্প কোনো দল তৈরি করতে পারেনি মহিলা ফুটবল কমিটি। ঢাকায় গ্র"প 'বি' এর বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ, ইরান, ভারত এবং জর্ডান। প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হচ্ছে। পয়েন্ট তালিকার শীর্ষ দলটি উঠবে দ্বিতীয় পর্বে। আরেক খেলায় বুধবার জর্ডানের মুখোমুখি হবে এসএ গেমস চ্যাম্পিয়ন ভারত। খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯২৪ ঘ.