২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে নাদাল, মিখাইল

ইউএস ওপেনের সেমিফাইনাল উঠেছেন রাফায়েল নাদাল ও মিখাইল ওঝনি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের সেমিফাইনাল উঠেছেন রাফায়েল নাদাল ও মিখাইল ওঝনি । কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেরা তারকা নাদাল ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান তার দেশের ফার্নান্দো ভারদাস্কোকে। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ দিনের অন্য খেলায় মিখাইল ৩-৬, ৭-৬, ৩-৬, ৬-৩ ও ৬-৩ ব্যবধানে জেতেন স্তানিলস ওয়াউইরেঙ্কার বিপক্ষে। এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেন সাবেক বিশ্ব সেরা রজার ফেদেরার। নোভাক জকোভিচও পৌঁছে গেছেন সেমিফাইনালে। এদিকে শুক্রবার মেয়েদের এককে সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স ও যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ও ভেরা জভোনারেভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৯ ঘ.