২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের পরামর্শ পেলেন নেইমার

নেইমারের চেলসিতে যোগ দেয়া নিয়ে শঙ্কা কাটছেই না! এবার এই বিতর্কে যোগ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিনি বললেন ''এই মুহুর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে গেলে নেইমার ভুল করবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেইমারের চেলসিতে যোগ দেয়া নিয়ে শঙ্কা কাটছেই না! এবার এই বিতর্কে যোগ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিনি বললেন ''এই মুহুর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে গেলে নেইমার ভুল করবে।'' ব্রাজিলের ১৮ বছরের এই উঠতি প্রতিভাকে নিয়ে ইউরোপের অনেক ক্লাবই টানাটানি শুরু করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসে খেলেন নেইমার। তাকে পেতে ইতিমধ্যেই লোভনীয় অর্থের টোপ ফেলেছে কার্লোস আনচেলত্তির দল। পেলের মতে, ইউরোপের কঠিন পেশাদার ফুটবলে খেলার জন্য এখনো তৈরি নন নেইমার। একসময় স্যান্টোসে খেলা এই লিজেন্ড বলেছেন ''ও তো এখনো চেলসিতে খেলার জন্য যথেষ্ট তৈরি নয়। কারণ ইংলিশ লিগের সঙ্গে মানিয়ে নিতে ওর সমস্যা হবে। নেইমারের উচিত আরো কিছুদিন ব্রাজিলের ক্লাবের হয়ে খেলা।'' নেইমারের জন্য স্যান্টোসকে প্রাথমিকভাবে ২৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল চেলসি। কিন্তু স্যান্টোস জানিয়ে দেয়, তাদের সঙ্গে নেইমারের চুক্তির কারনে ৪৫ মিলিয়ন ডলারের কমে তাকে তারা ছাড়বে না। এ অবস্থায় নেইমার নিজে অবশ্য বলেছেন তিনিও ব্রাজিলে থাকতে চান। তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছেন তার ইংল্যান্ডে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। স্যান্টোসের সঙ্গে তার আলোচনা হচ্ছে। তার কারণ একটাই, অর্থের পরিমান বাড়িয়ে দেয়া। এ মাসেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। প্রথম ম্যাচেই গোল পান তিনি। ব্রাজিল জেতে ২-০ গোলে। তাকে এখন বলা হচ্ছে নতুন রবিনহো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/ ১৮২১ ঘ.