২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ট্রিয়ল থেকে সরে দাঁড়ালেন ভেনাসও

মন্ট্রিয়ল টেনিস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ভেনাস উইলিয়ামস। বাঁ-হাঁটুতে চোটের কারণে তিনি এই সিদ্ধান্ত নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন্ট্রিয়ল টেনিস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ভেনাস উইলিয়ামস। বাঁ-হাঁটুতে চোটের কারণে তিনি এই সিদ্ধান্ত নেন। প্রতিযোগিতা শুরু হবে আগামী সপ্তাহে। ইউ এস ওপেনের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলেন তিনি। খেলছেন না চলমান সিনসিনাটি টেনিস প্রতিযোগিতাতেও। মন্ট্রিয়লে খেলতে না পারা প্রসঙ্গে ভেনাস বলেন, "আমি ঠিকই খেলতে চেয়েছিলাম। কিন্তু হাঁটুর যা অবস্থা তাতে আমি প্রতিযোগিতায় অংশ নিতে পারছি না।" সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস ২৯ জুনের পর মাঠে নামতে পারেননি। চোটের কারণে আগেই এই প্রতিযোগিতায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছিলেন ছোট বোন সেরেনা উইলিয়ামস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৩১ ঘ.