ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সের সঙ্গে নতুন করে চার বছরের জন্য চুক্তি করেছেন আর্জেন্টিনার খেলা তৈরির কারিগর হুয়ান রোমান রিকুয়েলমে।
নতুন এই চুক্তির কথা মঙ্গলবার প্রকাশ করা হয়। কিন্তু রিকুয়েলমে চুক্তিতে সই করেন একদিন পর বৃহস্পতিবার। তার এই চুক্তি নিয়ে বিতর্কও দেখা দিয়েছিল। রিকুয়েলমেকে দলে নেয়ার ব্যাপারে বোকার পরিচালনা পরিষদের সদস্যরা সমানভাবে বিভক্ত হয়ে পড়েছিলেন। বোকার প্রেসিডেন্ট রিকুয়েলমেকে নেয়ার পক্ষে ভোট দিলে এক ভোটে এগিয়ে যায় তার (রিকুয়েলমে) সমর্থকরা। নতুন চুক্তি অনুযায়ী, রিকুয়েলমে পাবেন ৫০ লাখ ডলার।
পরে রিকুয়েলমে জানান, রেসিং, ইন্দিপেনদিয়েন্তে ও এস্তুদিয়ান্তেসসহ আরো কয়েকটি ক্লাব তাকে খেলার প্রস্তাব দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি বোকা ছাড়া অন্য ক্লাবের পক্ষে এদেশে খেলিনি।"
বোকা শনিবার খেলবে রেসিংয়ের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩৫ ঘ.
bdnews24