২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-জার্মানি প্রীতি ম্যাচ

জার্মানি আগামী বছরের আগস্টে স্টুটগার্টে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। মোট আটবার বিশ্বকাপ জিতেছে এই দু'টি দল। এর মধ্যে পাঁচবার জিতেছে ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানি আগামী বছরের আগস্টে স্টুটগার্টে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। মোট আটবার বিশ্বকাপ জিতেছে এই দু'টি দল। এর মধ্যে পাঁচবার জিতেছে ব্রাজিল। খেলাটি হবে ১০ আগস্ট, স্টুটগার্ট স্টেডিয়ামকে নতুন করে ঢেলে সাজানোর উপলক্ষ্যে। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে জার্মানির কোচ জোয়াকিম লো বলেন, "নিঃসন্দেহে খেলাটি হবে দেখার মতো। আমরা এই আকর্ষণীয় খেলাটির অপেক্ষায় আছি।" একে তিনি দু'দলের জন্যই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫৫ ঘ.