২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল সিরিজ

ঘরোয়া লিগের খেলোয়াড় নির্ভর দল দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রতিবছর দু'টি করে প্রীতি ম্যাচ খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

বুয়েনস অ্যাইরেস, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ঘরোয়া লিগের খেলোয়াড় নির্ভর দল দিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রতিবছর দু'টি করে প্রীতি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি হুলিও গ্রন্ডোনা ও ব্রাজিলের ফুটবল সংস্থার সভাপতি রিকার্ডো টেক্সেইরা শুক্রবার বুয়েনস আয়ার্সে যৌথ বিবৃতিতে এ কথা জানান। প্রতিবছর দেশ দু'টিতে একটি করে প্রীতি ম্যাচ হবে। তবে খেলার সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালাই করে নিতেই এই সিরিজ খেলবে ফুটবল বিশ্বের পরাশক্তি দেশ দু'টি। এবারের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় দু'টি দেশই। ব্রাজিল রেকর্ড পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দু'বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৫৩ ঘ.