২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যৌন কেলেঙ্কারি'; রিবেরি, বেনজেমা আটক

অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের খেলোয়াড় ফ্র্যাঙ্ক রিবেরির বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 12:54 PM

Updated : 25 Aug 2022, 04:13 PM

প্যারিস, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের খেলোয়াড় ফ্র্যাঙ্ক রিবেরির বিপক্ষে। পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের জেল ও ষাট হাজার ডলার জরিমানা হতে পারে বেনজেমা ও রিবেরির। ফ্রান্সের জাতীয় দলের অনেক খেলোয়াড় জাহিয়া ডেহার নামের মেয়েটির সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ করার পর দুনিয়াজুড়ে হৈ চৈ পড়ে যায়। ডেহার অভিযোগ, রিবেরি ও বেনজেমা যখন তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন তখন তার বয়স ছিল ১৬। এ ব্যাপারে তদন্ত চলছে। এখনো অভিযোগ-পত্র দাখিল করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮২৯ ঘ.