২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের গোল উৎসব

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে স্পেন মঙ্গলবার ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পোল্যান্ডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 11:55 AM

মার্সিয়া, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে স্পেন মঙ্গলবার ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পোল্যান্ডকে। মার্সিয়ার নুয়েভা কন্দোমিনা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচ চলে যায় স্পেনের দখলে। খেলার ১২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় ডেভিড ভিলা । দুই মিনিট পরে মাঝমাঠের খেলোয়াড় ডেভিড সিলভা ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে খেলা শুরু করে সফরকারী পোল্যান্ড। কিন্তু গোলের দেখা না পায়নি সফরকারীরা। বরং ৫৮ মিনিটে পোল্যান্ডের জালে বল জড়িয়ে দেন সিসে ফ্যাব্রিগ্যাস। জয় যখন নিশ্চিত তখন স্ট্রাইকার ফার্নান্দো তোরেস ৭৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৫-০ তে দাঁড় করান। আর পোল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন রডরিগুয়েজ পেদ্রো খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে। তাই বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। স্পেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপের এইচ গ্র"পে ১৬ জুন স্পেন নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৭৪০ ঘ.