২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লেইম বয়েজ, হরনেটস ও ইউরোপার জয়

প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে মঙ্গলবার ফ্লেইম বয়েজ, হরনেটস ও ইউরোপা ইয়ুথ ক্লাব জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 02:57 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে মঙ্গলবার ফ্লেইম বয়েজ, হরনেটস ও ইউরোপা ইয়ুথ ক্লাব জিতেছে। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে ফ্লেইম বয়েজ ক্লাব ৬৬-৪৭ পয়েন্টে বকসী বাজার ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে ফ্লেইম বয়েজ ৫৪-২৪ পয়েন্টে এগিয়ে ছিল । অন্য খেলায় হরনেটস এসসি ৬৯-৫৩ পয়েন্টে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে পরাজিত করে। বিরতির আগে ২৯-২০ পয়েন্টে এগিয়ে ছিল হরনেটস। আরেকটি খেলায় ইউরোপা ইয়ুথ ৭৭-৪২ পয়েন্টে জিতেছে রেঞ্জার্সের বিপক্ষে। প্রথমার্ধে ইউরোপা ৪৩-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৪৪ ঘ.