ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। শুক্রবার ফাইনালে ঊষা ক্রীড়া চক্রকে ৪-২ গোলে হারায় তারা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের চেয়ে দু'ঘন্টা পর খেলা শুরু হয়। ৯ মিনিটে অধিনায়ক হাবুলের দুর্দান্ত ফিল্ড গোলে ১-০ তে এগিয়ে যায় ঊষা। কিন্তু তিন মিনিটের বেশি এগিয়ে থাকতে পারেনি তারা। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে মোহাডেমানের মামুনুর রহমান চয়ন গোল শোধ করেন।
খেলার ১৬ মিনিটে আরিফুল হক প্রিন্সের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইসা মিয়ার নেতৃত্বাধীন মোহামেডান। কিন্তু দুই মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন ঊষার মুস্তাফিজুর রহমান।
বিরতির ঠিক আগে আবারো মোহামেডানকে এগিয়ে নেন মালয়েশিয়ার খেলোয়াড় চুয়া বুন। ৩৪ মিনিটে তার ফিল্ড গোলে মোহামাডেন এগিয়ে যায় ৩-১ গোলে।
দ্বিতীয়ার্ধে গোল করতে না পারায় আর খেলায় ফিরতে পারেনি ঊষা। উল্টো রাহুল কান্তি রায়ের গোলে আরো (৪-২) পিছিয়ে পড়ে ঊষা।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএস/টিআর/২০৪১ ঘ.
bdnews24