২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে বার্সা, ইন্টার মিলান ও চেলসি

স্পেনের লা লিগায় শনিবার বোজান কিরকিচ পেরেজের জোড়া গোলে ৪-১ এ অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আবারো শীর্ষে ফিরেছে বার্সেলোনা। অন্যান্য খেলায় সেভিয়া ৩-০ গোলে টেনেরিফকে ও রিয়াল জারাগোজা ২-০ তে হারায় মালাগাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 11:47 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

মাদ্রিদ, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনের লা লিগায় শনিবার বোজান কিরকিচ পেরেজের জোড়া গোলে ৪-১ এ অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আবারো শীর্ষে ফিরেছে বার্সেলোনা। অন্যান্য খেলায় সেভিয়া ৩-০ গোলে টেনেরিফকে ও রিয়াল জারাগোজা ২-০ তে হারায় মালাগাকে। সেরি 'আ' তে ইন্টার মিলান নিজেদের মাঠ সানসিরোতে ৩-০ গোলে বোলোগনাকে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। একই ব্যবধানে উদিনেস হারিয়েছে জুভেন্টাসকে। দিনের অন্য খেলায় এসি মিলান ৩-২ এ কাগলিয়ারিকে ও এএস রোমা ১-০ গোলে হারায় বারিকে। এছাড়া ১-১ এ ড্র হয়েছে নাপোলি ও লাজিও, জেনোয়া ও লির্ভোনো এবং পার্মা ও ফিওরেন্টিনার খেলা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৩তম ম্যাচে চেলসি ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উঠে এসেছে তালিকার শীর্ষে। সমান খেলায় ম্যান ইউয়ের পয়েন্ট ৭২ (দ্বিতীয়)। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তিন নম্বরে। এক ম্যাচ কম খেলে ম্যনচেস্টার সিটির সংগ্রহ ৫৯ (চতুর্থ)। বার্সা নিজেদের মাঠে জিতেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। প্রথমার্ধের ২৭ মিনিটে মাঝ-মাঠের খোলোয়াড় জেফরেন বের্মুদেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কার্লেস পুয়োলের বানিয়ে দেয়া বল বিলবাওয়ের জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন আক্রমণভাগের খোলোয়াড় বোজান, ৪০ মিনিটে। প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যায় কাতালানরা। বিরতির পর খেলার ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন বোজান। আট মিনিট পরে লিওনেল মেসিও একটি গোল দেন। বিলবাওয়ের পক্ষে একটি গোল শোধ করেন মার্কেল লাসকুরেইন, ৭৭ মিনিটে। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল বার্সা। ৩০ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ৭৪ (দ্বিতীয়)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭১০ ঘ.