২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরের হ্যাটট্রিকে মোহামেডানের জয়

সিটিসেল বাংলাদেশ লিগের ১৫তম পর্বের খেলায় শনিবার নাসির উদ্দিনের হ্যাটট্রিক গোলের সুবাদে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে শুকতারা যুব সংসদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের ১৫তম পর্বের খেলায় শনিবার নাসির উদ্দিনের হ্যাটট্রিক গোলের সুবাদে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে শুকতারা যুব সংসদকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার তিন মিনিটেই আব্দুল বাতেন কমলের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১২ মিনিটে নাসির উদ্দিনের গোলে ব্যবধান দ্বিগুণ করে সাদা কালোর দল। ৩১ মিনিটে শুকতারার শহিদুল ইসলাম দুলালের আত্মঘাতি গোলের দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন কমল। ফলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থাকে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরমান আজিজের দল মোহামেডান। বিরতির পর খানিকক্ষণ মোহামেডানকে গোল পাওয়া থেকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয় শুকতারা। দ্বিতীয়ার্ধে এমিলির (৭০ মি.) গোল দিয়ে আবারো উৎসব শুরু করে সাদা-কালোরা। ৭২ ও ৮০ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নাসির। এ জয়ের মধ্য দিয়ে ১৪ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৬। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ঢাকা আবাহনী লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১৫০ ঘ.