২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি প্রেসিডেন্ট কাপের খেলা ঢাকায়

এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের গ্র"প পর্বের খেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১২ থেকে ১৬ মে ঢাকায় হবে 'এ' গ্র"পের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 02:49 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের গ্র"প পর্বের খেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১২ থেকে ১৬ মে ঢাকায় হবে 'এ' গ্র"পের খেলা। পেশাদার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড 'এ' গ্র"পের দল হিসেবে দেশের মাটিতে খেলায় সুযোগ পাচ্ছে। গ্র"পের অন্য দলগুলো হলো কিরঘিজস্তানের দর্দেই বিশেক, চাইনিজ তাইপের ইয়োডাই ও নেপালের লিগ চ্যাম্পিয়ন ক্লাব। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি প্রেসিডেন্ট কাপের ড্র অনুষ্ঠিত হয়। সূচি অনুযায়ী, ১২ মে উদ্বোধনী ম্যাচে আবাহনী লিমিটেড খেলবে নেপালের লিগ চ্যাম্পিয়ন ক্লাবের বিপক্ষে। একই দিন অন্য ম্যাচে দর্দেই বিশেকের বিপক্ষে মাঠে নামবে ইয়োডাই ক্লাব। ১৪ মে লিগ চ্যাম্পিয়ন ক্লাবের মুখোমুখি হবে দর্দেই বিশেক। ইয়োডাই খেলবে আবাহনী লিমিটেডের বিপক্ষে। ১৬ মে স্বাগতিক আবাহনী-দর্দেই বিশেকের বিপক্ষে এবং ইয়োডাই খেলবে লিগ চ্যাম্পিয়ন ক্লাবের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/সিজি/২০৪৫ ঘ.