২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দাবায় প্রাথমিক পর্বে চ্যাম্পিয়ন মাসুদা

৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মাসুদা বেগম। আট খেলায় সাড়ে ছয় পয়েন্ট পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:54 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মাসুদা বেগম। আট খেলায় সাড়ে ছয় পয়েন্ট পান তিনি। ছয় পয়েন্ট নিয়ে নাজরানা খান ইভা দ্বিতীয় ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা তৃতীয় হন। সাড়ে পাঁচ পয়েন্ট করে পান ৬ জন খেলোয়াড়। টাই-ব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে সপ্তম হয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পান যথাক্রমে জাহানার হক রুনু, প্রতিভা তালুকদার, সামিহা শারমীন সিম্মী, মাহমুদা হক চৌধুরী মলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২২৪৯ ঘ.