ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে শনিবার সপ্তম রাউন্ড শেষে মাসুদা বেগম ও নাজরানা খান ইভার সঙ্গে শীর্ষস্থানে উঠে এসেছেন রোকসানা তিতলী। প্রত্যেকেরই সংগ্রহ সাড়ে পাঁচ পয়েন্ট করে।
পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন- মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, জাহানার হক রুনু, সামিহা শারমীন সিম্মী, মাহমুদা হক চৌধুরী মলি, প্রতিভা তালুকদার, ফিরোজা হক চৌধুরী পপি ও তানজিনা আক্তার তানি।
সপ্তম রাউন্ডের খেলায় ইভা জাকিয়ার সঙ্গে, মাসুদা সিম্মীর বিপক্ষে ও রুনু মলির সঙ্গে ড্র করেন। তিতলী দিলারা জাহান নূপুরকে, তানি আমেনা খাতুনকে, পপি ইয়ন সরকারকে ও প্রতিভা তাহমিনা আক্তার তিশাকে পরাজিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৯১৫ ঘ.
bdnews24