২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই চ্যাম্পিয়নশীপ অক্ষুন্ন রাখলেন ভেনাস

দুবাই চ্যাম্পিয়নশীপ শিরোপা নিজের দখলেই রাখলেন ভেনাস উইলিয়ামস। শনিবার ফাইনালে বেলারুশের আজারেঙ্কাকে ৬-৩, ৭-৫ গেমে পরাজিত করেন মার্কিন কন্যা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 02:45 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

দুবাই, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুবাই চ্যাম্পিয়নশীপ শিরোপা নিজের দখলেই রাখলেন ভেনাস উইলিয়ামস। শনিবার ফাইনালে বেলারুশের আজারেঙ্কাকে ৬-৩, ৭-৫ গেমে পরাজিত করেন মার্কিন কন্যা । প্রথম সেটে সহজ জয়ই তুলে নিয়েছিলেন ২৯ বছরের ভেনাস।। কিন্তু দ্বিতীয় সেটে এ মার্কিন তারকাকে সহজ জয় পেতে দেননি এক বছরে তিন শিরোপা জেতা আজারেঙ্কা। এ টুর্নামেন্টে জিতে র‌্যাঙ্কিংয়ে ৬ষ্ঠ স্থানে থাকা ভেনাস ক্যারিয়ারে ৪২তম একক শিরোপা যোগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২০২৫ ঘ.