ঢাকা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ণাঢ্য ও আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো একাদশ এসএ গেমসের। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যায় লেজার শো, অ্যাকোয়েটিক নৃত্য ও আতশবাজির খেলায় বর্ণিল হয়ে ওঠে স্টেডিয়াম ও এর আশপাশের এলাকা। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বক্তব্যে দেশবাসীকে অভিনন্দন জানান।
এর আগে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শুরেশ কালমাদির কাছে পতাকা হস্তান্তর করেন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন ও এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজা রনধির সিং।
দ্বাদশ এসএ গেমসের স্বাগতিক দেশ হিসেবে গেমসের দায়িত্ব বুঝে নেন ভারতের প্রতিনিধি দল। পতাকা হস্তান্তরের আগে গেমসের সমাপনী বক্তব্য দেন জেনারেল আব্দুল মুবিন। সে সময়ই তিনি গেমসের সমাপ্তি ঘোষণা করেন।
সন্ধ্যায় ফ্লাডলাইটের আলো নিভে যাওয়ার পরই শুরু হয় পশ্চিম গ্যালারিতে অ্যাকোয়েটিক নৃত্য। রবীন্দ্র সঙ্গীতের তালে তালে পানির ফোঁয়ারার মধ্যে নাচেন শামিম আরা নিপা ও শিবলী মাহমুদ-এর দল। এর পরই পানিতে আগুনের ফোয়াড়া ফুটে ওঠে, উন্মাতাল হয়ে পড়েন দর্শকরা। সেই সঙ্গে ছিল আতশবাজির দৃষ্টি নন্দন আলোর মিছিল, যেন আকাশ ভেদ করে মহাদিগন্তে মিলিয়ে যেতে চাইছিল। জলধারার সামনে রাজপ্রাসাদ বানিয়ে মেয়েদের মনোমুগ্ধকর নাচ মনে করিয়ে দিচ্ছিল রাজা-বাদশাহদের আমলের কথা। পানির ফোয়ারা, আলোর ফোয়ারা মিলে বড় আকর্ষণীয় করে তুলেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে। তার সঙ্গে পাল্ল
bdnews24