২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আরো দুই স্বর্ণ

এসএ গেমসে বাংলাদেশ শনিবার দু'টি স্বর্ণ জয় করেছে, উসু ও গলফে। এ নিয়ে বাংলাদেশের স্বর্ণের সংখ্যা দাঁড়ালো ৭-এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 07:56 AM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে বাংলাদেশ শনিবার দু'টি স্বর্ণ জয় করেছে, উসু ও গলফে। এ নিয়ে বাংলাদেশের স্বর্ণের সংখ্যা দাঁড়ালো ৭-এ। উসুতে স্বর্ণ ঘরে তুলেছেন ইতি ইসলাম। গলফের ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। শুধু এতেই থেমে থাকেননি গলফ খেলোয়াররা, দেশকে উপহার দিয়েছেন রৌপ্য ও ব্রোঞ্জ পদকও। কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যক্তিগত ইভেন্টের তিন স্বাগতিক প্রতিযোগী দুলাল হোসেন স্বর্ণ, জামাল হোসেন মোল্যা রৌপ্য ও জাকিরুজ্জামান ব্রোঞ্জ জয় করেন। মোট ৩৬ হোলের লড়াইয়ে দুলাল হোসেন স্কোর করেন ১১। জামাল হোসেন মোল্যার ৮ ও জাকিরুজ্জামানের স্কোর ছিল ৫। আসরে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত গলফের দু'টি স্বর্ণই জিতে নিল বাংলাদেশ। এর আগে গলফের দলগত ইভেন্টে বাংলাদেশের তিন প্রতিযোগী দুলাল হোসেন, সাখাওয়াত হোসেন ও জাকিরুজ্জামান স্বর্ণ জয় করেন। শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে স্বর্ণ জেতেন আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী । মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন শারমিন আক্তার রত