২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরিতে ওয়েসলি স্নেইডার

বেজায় রেগে আছেন ইন্টার মিলানের মাঝমাঠের খেলোয়াড় ওয়েসলি স্নেইডার। হ্যামস্ট্রিং চোটের জন্য ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেজায় রেগে আছেন ইন্টার মিলানের মাঝমাঠের খেলোয়াড় ওয়েসলি স্নেইডার। হ্যামস্ট্রিং চোটের জন্য ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছেন না তিনি। শনিবারের ফাইনাল খেলায় কঙ্গোর ক্লাব মাজেম্বের মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলান। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার ক্লাব সিয়ংনামের বিপক্ষে খেলতে নেমে চোট পান এই ওলন্দাজ খেলোয়াড়। খেলায় তার দল জেতে ৩-০ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৩৭ ঘ.