২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষ প্রতিযোগিতার শিরোপা ফেদেরারের

লন্ডনে বছরের শেষ এটিপি প্রতিযোগিতার শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফলে পঞ্চমবারের মত তিনি এই শিরোপা জিতলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে বছরের শেষ এটিপি প্রতিযোগিতার শিরোপা জিতেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফলে পঞ্চমবারের মত তিনি এই শিরোপা জিতলেন। ফাইনালে ফেদেরারের কাছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদাল হার মানেন। ফেদেরারের কাছে প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে তৃতীয় সেটে আর দাঁড়াতেই পারেননি নাদাল। শেষ পর্যন্ত ৬-৩, ৩-৬ ও ৬-১ গেমে জেতেন ফেদেরার। এ বছর অবশ্য ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছেন নাদাল। বিশ্বের শীর্ষ এই দুই খেলোয়াড় মুখোমুখি হয়েছেন ২২বার। এর মধ্যে ১৪বার নাদাল ও ৮বার জেতেন ফেদেরার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১২ ঘ.