২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে

এশিয়ান গেমসে পুরুষ হকির সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। রোববার গুয়াংজুতে 'বি' গ্র"পের ম্যাচে পাকিস্তান ৬-১ গোলে হারায় বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান গেমসে পুরুষ হকির সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। রোববার গুয়াংজুতে 'বি' গ্র"পের ম্যাচে পাকিস্তান ৬-১ গোলে হারায় বাংলাদেশকে। এই গ্র"প থেকে আগেই সেমিফাইনালে উঠেছে ভারত। তারা নিজেদের শেষ ম্যাচে ৩-২ গোলে জাপানকে হারিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়। 'এ' গ্র"প থেকে শেষ চারে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াও। একই দিন তারা গ্র"পে নিজেদের শেষ ম্যাচে ১২-১ গোলে উড়িয়ে দেয় সিঙ্গাপুরকে। 'এ' গ্র"প থেকে দ্বিতীয় দল হিসেবে মালয়েশিয়া এবং চীনের মধ্যে যে কেউ শেষ দল হিসেবে সেমিফাইনালে নাম লেখাবে। সেমিতে উঠতে মালয়েশিয়ার ড্র'ই যথেষ্ট। সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ভারতের প্রতিপক্ষ হবে চীন কিংবা মালয়েশিয়া। দুই অভিজ্ঞ তারকা শাকিল আব্বাস ও সোহেল আব্বাস বাংলাদেশের বিপক্ষে দু'টি করে গোল করেন। এছাড়া পেনাল্টি কর্নার থেকে দু'টি গোল করেন মুহাম্মদ ইমরান। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে বাংলাদেশের পক্ষে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন তাপস বর্মণ। বাংলাদেশ এর আগে ভারতের কাছে ৯-০ গোলে এবং জাপানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল। হংকংকে হারিয়েছিল ৭-৩ গোলে। ফলে বাংলাদেশ এখন স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৫৬ ঘ.