২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জভনারেভা, শিয়াভোন ও আজারেঙ্কার জয়

দোহা চ্যাম্পিয়নশিপে শুক্রবার জয় পেয়েছেন ভেরা জভনারেভা, ফ্রান্সেস্কা শিয়াভোন ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দোহা চ্যাম্পিয়নশিপে শুক্রবার জয় পেয়েছেন ভেরা জভনারেভা, ফ্রান্সেস্কা শিয়াভোন ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। মেয়েদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা রাশিয়ার জভনারেভা ৬-৪ ও ৭-৫ গেমে জেতেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সের বিপক্ষে। তবে এই হার তার সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কেননা সেমিফাইনালের টিকেট আগেই নিশ্চিত করেন তিনি। অন্য খেলায় ইতালির শিয়াভোন ৬-৪ ও ৬-২ ব্যবধানে হারান রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভাকে। এর পরপরই টেনিসকে বিদায় জানান দেমেন্তিয়েভা। আরেক খেলায় বেলারুশের আজারেঙ্কা ৬-৪ ও ৬-১ গেমে জেতেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচের বিপক্ষে। শনিবার প্রতিযোগিতার সেমিফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির মুখোমুখি হবেন জভনারেভা। অন্য সেমিফাইনালে ক্লাইস্টার্স খেলবেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টসারের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৫ ঘ.