২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটি মঙ্গলবার ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটি মঙ্গলবার ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন তৌহিদুল আলম সবুজ। এই জয়ে খুব খুশি হয়েছেন শেখ জামালের সার্বিয়ার কোচ গোরান ক্রায়োভিচ। তিনি বলেন, ''প্রথমার্ধে ভালো খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরতে পেরেছে ছেলেরা। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল।'' অন্যদিকে হেরে হতাশ মুক্তিযোদ্ধা সংসদের কোচ মারুফুল হক। তিনি বলেন, "প্রথমার্ধে ছেলেরা ভালো খেলেছে। কিন্তু বুকুলা মাঠ থেকে বের হয়ে যাওয়ার পরই আমাদের আক্রমণের ধার কমে যায়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল খেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়াটা দুর্ভাগ্যজনক।'' চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হন মুক্তিযোদ্ধার বুকুলা। ফেডারেশন কাপের ফাইনালে শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। সোমবার প্রথম সেমিফাইনালে আবাহনী ১-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৫০ ঘ.