ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফার এ বছরের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বিশ্বকাপ জয়ী স্পেনের সাত ফুটবলার।
এই সাতজন হলেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, কার্লোস পুয়েল, জাভি অ্যালানসো, ডেভিড ভিয়া, গোলরক্ষক ইকের ক্যাসিয়াস ও সিসে ফ্যাব্রিগাস।
আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো তালিকায় থাকলেও নেই ইংল্যান্ডের কোনো খেলোয়াড়।
২০১০ সালের জন্য বর্ষসেরা কোচদেরও সংক্ষিপ্ত একটি তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে ফিফা। এতে বিশ্বকাপ জয়ী কোচ বিসেন্তে দেল বস্কের সঙ্গে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
কোচের সংক্ষিপ্ত তালিকায় আরো আছেন চেলসির কার্লো অ্যানচেলত্তি, বার্সেলোনার পেপ গর্দিওলা, জার্মানির জোয়াকিম লো, রিয়াল মাদ্রিদের হোসে মরিনহো, উরুগুয়ের ওস্কার তাবারেজ, বায়ার্ন মিউনিখের লুইস ফন গাল, নেদারল্যান্ডসের ব্রেট ফন মারউইক এবং আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার।
বর্ষসেরা ফুটবলার ও কোচের নাম আগামী ১০ জানুয়ারি জুরিখে ঘোষণা করা হবে।
তালিকা: জাভি অ্যালানসো (স্পেন), ড্যানিয়েল অ্যালভেস (ব্রাজিল), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ইকের ক্যাসিয়াস (স্পেন), দিদিয়ের দ্রগবা (আইভরি কোস্ট), স্যামুয়েল ইতো (ক্যামেরুন), সিসে ফ্যাব্রিগাস (স্পেন), ডিয়েগো ফোরলান (উরুগুয়ে), আসমোহ জিয়ান (ঘানা), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন), জুলিও সিজার (ব্রাজিল), মিরোস্লাভ ক্লোসা (জার্মানি), ফিলিপ লাম (জার্মানি), মাইকন (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা), টমাস মুলার (জার্মানি), মেসুত ওজিল (জার্মানি), কার্লোস পুয়েল (স্পেন), আরিয়ান রোবেন (নেদারল্যান্ডস), বাস্টিন সোয়েন্সস্টিগার (জার্মানি), ওয়েসলি
bdnews24